চাকরি প্রাপ্তিতে পথ দেখাচ্ছে ‘প্রিয় শিক্ষালয়’
চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
মানুষ ক্রমান্বয়ে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। সকল প্রকার কার্যক্রমের পাশাপাশি পড়ালেখাও হয়ে পড়ছে প্রযুক্তিভিত্তিক। সাধারণ মানুষের ধারণা, শিক্ষা বিস্তারের দায়বদ্ধতা শুধু বই-পুস্তকের আর মোবাইল ফোন বিনোদন ছাড়া আর কিছুই না। সেই ধারণা পাল্টে দিয়েছে মোবাইলভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ ‘প্রিয় শিক্ষালয়’। জবস্ প্রিপারেশন এন্ড লার্নিংয়ে অ্যাপটি যাত্রা শুরুর মাত্র দশ মাসের মাথায় ৫০ হাজার ইউজার ডাউনলোডের মাইলফলক অর্জন করেছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে ‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপসের প্রধান কার্যালয় শেরপুর শহরের রঘুনাথপুর এলাকায় প্রতিষ্ঠানটির শুভাকাঙ্খী ও এর কুশিলবদের উপস্থিতিতে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বেকার বান্ধব সাবস্ক্রিপশন প্রাইস প্ল্যানিং, ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস, বিষয়ভিত্তিক ও পরীক্ষা ভিত্তিক মডেল টেস্ট, প্রতিদিনের পড়াশোনাকে বিভাজন করে আকর্ষণীয় কোর্স প্ল্যান, বিগত ২০ বছরে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আর্কাইভ “প্রশ্ন ব্যাংক”, দেশের নামকরা মেন্টরদের তত্ত্বাবধানে করা “লেকচার শীট”, খেলতে খেলতে চাকরির প্রস্তুতি নেয়ার ফিচার “কুইজ খেলুন”, নিয়োগ বিজ্ঞপ্তি এলার্ট বেসইড ফিচার “জবস্ সার্কুলার”, সাম্প্রতিক বিষয়াবলীর আপডেট নিয়ে ফিচার “কারেন্ট অ্যাফিয়্যার্স” সহ চাকরি প্রার্থীদের নানা প্রয়োজনীয় ফিচার যুক্ত থাকায় অ্যান্ড্রয়েড এ অ্যাপটি এতো দ্রুত ইউজারদের সাড়া পায়।
অনুষ্ঠানে আগত ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রেজওয়ান রহমান বলেন, অ্যাপটির মাধ্যমে অনেক বেকার শিক্ষার্থী দেখছেন আশার আলো। ইতোমধ্যে এই অ্যাপের কল্যাণে অনেকেই চাকুরির সুযোগ পেয়েছেন। গেল বছরের ২১ ফেব্রয়ারিতে আনুষ্ঠানিকভাবে গুগল প্লে-স্টোরে উন্মুক্ত হওয়ার পর ইতোমধ্যে ৫০ হাজারের বেশি বার প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানে পড়ুয়া শিক্ষার্থী প্রিয়াংকা বলেন, এক্সাম হিস্টোরিসহ আরও কিছু ফিচার যুক্ত করা প্রয়োজন এই অ্যাপে। যদিও অ্যাপটি নতুন, কর্তৃপক্ষ হয়ত সেই ফিচারটিও যুক্ত করবে বলে মনে হচ্ছে। প্রতিনিয়তই তাদের কিছু না কিছু আপডেট লক্ষ্য করছি। সেই ধারাবাহিকতা রক্ষা করে গেলে আরও ভাল কিছু হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষে পড়ুয়া শিক্ষার্থী মুজাহিদ বিল্লাহ বলেন, প্রিয় শিক্ষালয় অ্যাপটির কথা প্রথম জানতে পারি এক বন্ধুর মাধ্যমে। তার কথাতে গুগল প্লে-স্টোরে Priyoshikkhaloy লিখে সার্চ দিলে অ্যাপটি চলে আসে এবং তা ডাউনলোড করে নেই। তারপর থেকে নিয়মিত এক্সাম দিচ্ছি ওই প্লাটফর্মে। চাকরিপ্রাপ্তিতে পথ দেখাচ্ছে ‘প্রিয় শিক্ষালয়’।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি সম্পন্ন করা সাবিহা দিপ্তি মিলা বলেন, একদিন ফেসবুক স্ক্রল করতে করতে প্রিয় শিক্ষালয়ের একটি বিজ্ঞাপন চোখে পড়ে। অনেকটা কৌতুহল নিয়েই ডাউনলোড করি অ্যাপটি। এক কথায় চমৎকার লেগেছে অ্যাপটি, ইতোমধ্যে অফারের আওতায় নাম মাত্র টাকায় নিয়ে নিয়েছি তাদের চার বছরের সাবস্ক্রিপশন প্যাকেজ প্ল্যান। ভাবছি অফলাইনে কোচিংয়ের পাশাপাশি প্রতিদিনই এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিবো এর মাধ্যমে।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত এলাকা হারিয়াকোনা। ওই এলাকার বাসিন্দা ঝুমুর। এই অ্যাপের মাধ্যমেই হয়েছে তার চাকরি। কথা হয় তার সাথে। তিনি বলেন, পড়াশোনা শেষ করে শুধু চাকরির পরীক্ষা দিয়েছি। কিন্তু চাকরি হচ্ছিল না। পরে আমার এক বান্ধবীর কাছ থেকে প্রিয় শিক্ষালয় অ্যাপের নাম শুনি এবং ডাউনলোড করে প্রস্তুতি নেয়া শুরু করি। অবশেষে সফল হই।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, পড়াশোনা শেষ করে তরুণ-তরুণীরা চাকরি পাওয়ার জন্য অস্থির সময় পার করে। এক সময় হাজার হাজার টাকা খরচ করে রাজধানী অথবা বিভাগীয় শহরে গিয়ে কোচিং করতে হয় যা ওই শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের জন্য কষ্টকর হয়ে যায়। তাই আমরা বেকারবান্ধব শিক্ষা উদ্যোগ হিসেবে স্বল্পমূল্যে মানসম্মত কন্টেন্টে সেরা চাকরির প্রস্তুতি নিতে এই প্লাটফর্মটি রেডি করার চেষ্টা করছি।
প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার সাদুজ্জামান সাদী বলেন, অ্যাপটি চাকরি প্রার্থীদের জন্য যেন আরও উপযুক্ত হয়, সে দিকটায় আমরা খেয়াল রাখছি। মোট কথা বেকারবান্ধব হবে আমাদের প্রতিষ্ঠানটি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






